× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫ “ট্রফি” উন্মোচিত

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত জোড়া আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার “ট্রফি” উন্মোচিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ ইং) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হ’ল আরএফএল ও এসিআই পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার “ট্রফি উন্মোচন করা হয়। আরএফএল-এসিআই ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫” নামে এই টুর্নামেন্ট চলবে।

এ আসরে গত পাঁচ বারের মতই এবারও থাকছে এক সাথে দুটি আকর্ষনীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যথা ছেলেদের “পি এস এ চ্যালেঞ্জ ট্যুর 2025” এবং মেয়েদের “ডব্লিউ এস আকর্ষণীয় এবং পি এস এ স্যাটালাইট টুর্নামেন্ট ২০২৫” সাহসী আয়োজন।

বাংলাদেশ সরকারের পাশাপাশি বিশ্ব স্কোয়াশ ফেডারেশন (ডব্লিউ এস এফ) এবং পেশাদার স্কোয়াশ এসোসিয়েশনের (পি এস এ) অনুমোদিত ০৪ দিন ব্যাপী এই প্রতিযোগিতা দুটি ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, আর্মি অফিসাস্ মেস ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে ২৬ থেকে ২৯ জুলাই তারিখে অনুষ্ঠিত হবে।

এ বছর বাংলাদেশের জাতীয় দলের শাহাদাৎ, রনি ও সুমন এবং বয়স ভিত্তিক দলের উদীয়মান স্কোয়াশ খেলোয়াড় বিকেএসপির সাইমুন, আমিনুল, পারভেজ ও সেনাবাহিনীর আপনের সাথে খেলবে ইরান, ভারত, শ্রীলংকা, কুয়েত ও মালয়েশিয়ার নয়জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়। পাশাপাশি মেয়েদের স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দূ, মেঘনা, জুই, মানিকা ও পূজা রানীসহ প্রথম সারির ১৩ জন নারী খেলোয়াড় খেলবে মালয়েশিয়ার জমজ বোন পেশাদার নারী স্কোয়াশ খেলোয়াড় ভিনিকা ও ভাটিকা এবং ইরানের রামজানজাদে নামিনি নারগোলের সাথে।

উল্লেখ্য যে, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন স্বাধীনতার পর প্রথমবারের মত নারী স্কোয়াশ দল তৈরি করছে। সম্প্রতি তারা নেপালে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রৌপ্য পদক লাভ করেছে।

ঢাকা সেনানিবাসের স্কোয়াশ কমপ্লেক্স ও অফিসার্স মেস স্কোয়াশ কোর্ট এবং বসুন্ধরায় ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্কোয়াশ কোর্ট- এই তিন ভেনুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। তবে ঢাকা সেনানিবাসের স্কোয়াশ কমপ্লেক্সে ২৬ জুলাই দুপুর একটায় প্রতিযোগিতা দুইয়ের উদ্বোধন এবং ২৯ জুলাই বিকেল চারটার সময় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে।

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত “মিট দ্যা প্রেস ও ট্রফি উন্মোচন” অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মাহবুব-উল-আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং বিশেষ অতিথি ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম শফিক, এনডিসি, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলাম, এনডিসি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল শেফাউল কবির। এছাড়া উপস্থিত ছিলেন আর এফ এল-এর ব্যবস্থাপক মো. শামীম রেজা ও মার্কেটিং হেড শাহীন শফিকসহ উভয় গ্রুপের অন্যান্য কর্মকর্তা, স্কোয়াশ খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ।

নিজস্ব খেলার মাঠ ও সম্পদের সীমাবদ্ধতাসহ পাহাড়সম চ্যালেঞ্জ থাকার পরেও একই সাথে দু’টো আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগীতার আয়োজন করার জন্যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামীতে বাংলাদেশের স্কোয়াশ আরো এগিয়ে যাবে এবং দেশের জন্যে সন্মান নিয়ে আসবে। মন্ত্রনালয় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাথে থাকবে।

আর এফ এল-এর প্রতিনিধি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশে আয়োজিত দু’টি আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পেরে কোম্পানির পক্ষ থেকে স্কোয়াশ ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের সাথে থাকার অভিপ্রায় ব্যাক্ত করেন।

ব্রিগ্রেডিয়ার (অবঃ) জেনারেল কামরুল ইসলাম বাংলাদেশে নৃত্যপ্রায় স্কোয়াশ খেলার দুটি আন্তর্জাতিক ক্রীড়াদ্বয় স্পন্সর করার জন্যে এফ এল এবং এ এস আই গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, নিজস্ব কোটবিহীন হাজার সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যে খুবই সীমিত সম্পদ দ্বারা গত প্রায় পাঁচ বছর নিরবিচ্ছিন্ন ভাবে অক্লান্ত পরিশ্রম করে আমরা তিল তিল করে বিলুপ্ত প্রায় খেলাটির পূর্নজন্ম ঘটিয়ে সামনের দিকে গৌরব আর সন্মানের যাত্রা শুরু করেছি। সংশ্লিষ্ট সবার সহযোগীতা এবং বনানীর প্রস্তাবিত কমপ্লেক্সটি পেলে স্কোয়াশ খেলোয়াড়রা আন্তর্জাতিক মেডেল অর্জনসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও গৌরব অর্জন করবে ইন-শা-আল্লাহ।

এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এস এ গেইমসে অংশগ্রহণকারী দলের প্রস্তুতি সম্পর্কে একটা ধারনা পাওয়া যাবে। উল্লেখ্য যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন এস এ গেইমসে মেডেল পুনরুদ্ধার করতে বদ্ধ পরিকর।

দেশে স্কোয়াশ খেলাকে পূর্নজন্ম দিয়ে প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য ফেডারেশন সব সময়ই সচেষ্ট। তারা “ক্লাসরুম স্কোয়াশ” নামে অভিনব ধরনা নিয়ে বিভিন্ন স্কুল কলেজে স্কোয়াশ খেলা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। মিত্যু ও বিলুপ্ত প্রায় স্কোয়াশ খেলার পাশে দাড়ানোর জন্যে আর এফ এল এবং এ এস আই গ্রুপ আন্তরিক ধন্যবাদ পাওয়ার যোগ্য।

উল্লেখ্য যে, সম্প্রতি মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দূর্ঘটনায় আহত-নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করে অনুষ্ঠান শুরু হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..