× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

ডেস্ক

আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাড়িটি ভস্মীভূত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
বাড়িটি ভস্মীভূত

ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের বাসস্থান এবং দফতর লক্ষ্য করেও হামলায় বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে।

কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও ধ্বংসাবশেষ ধরা পড়েছে।

ইজ়রায়েলের সরকারি সংবাদমাধ্যমে সম্প্রচারিত খবর অনুযায়ী, আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ ভাবে খামেনেইয়ের বাসভবনে হামলা চালায়। খামেনেই এবং দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিশানা করে হামলা চালানো হয়েছিল সেখানে। আর তার পরই কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি সামনে এল, যাতে ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বাড়িটিকে। তবে এবিপি আনন্দ এই দাবির সত্যতা যাচাই করেনি। ওই সত্বরে কমপক্ষে চারটি বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হয়েছে। Airbus থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে।

খামেনেই কোথায় আছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিপদ আঁচ করে আগেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ জীবিত রয়েছেন বলে জানা যাচ্ছে। দেশের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, সুস্থ আছেন মাসুদ। তিনি ভাল আছেন। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আয়াতোল্লা ইরানেই আছেন। তিনি অক্ষত থাকলেও, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একাধিক শীর্ষস্থানীয় কম্যান্ডার মারা গিয়েছেন।

একাধিক রাজনীতিকেরও মৃত্যু হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা সামনে আসেনি। তবে আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় মিনাব শহরের কাছে একটি মেয়েদের স্কুল গুঁড়িয়ে গিয়েছে বলে খবর। কমপক্ষে ৪০ পড়ুয়া তাতে মারা গিয়েছে বলে দাবি IRNA-র।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েলের দাবি, আত্মরক্ষার্থে আগামী হামলা চালিয়েছে তারা। জবাবে একাধিক উপসাগরীয় দেশে হামলা চালিয়েছে তেহরানও। ফলে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে পশ্চিম এশিয়ায়।


এ ক্যটাগরির আরো খবর..