× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

আম ও লিচু বাগানে মৌমাছির গুঞ্জনে মুখরিত বদরগঞ্জ

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো  : রংপুরের বদরগঞ্জে আম ও লিচু বাগানে এখন মধু চাষে ব্যস্ত মৌয়ালরা। দেশে যখন প্রকৃতি জুড়ে এখন বসন্ত মৌসুম। এই বসন্ত মৌসুমে বদরগঞ্জে প্রত্যন্ত পল্লী এলাকাগুলোতে মৌমাছিদের গুনগুন শব্দে মুখরিত পুরো এলাকা। তবে কোন বন্য মৌমাছি নয়, বাক্সে চাষ করা শিকারী মৌমাছিই এমন গুঞ্জনে মুখরিত করছে ।

চলতি মৌসুমে এই অঞ্চলে আম ও লিচুর মুকুলের উপর নির্ভর করে মৌয়ালরা এসেছে দক্ষিণেরর জেলা সাতক্ষীরা থেকে। সাথে নিয়ে এসেছে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে বিরল প্রজাতির রাণী মৌমাছি। মৌয়ালরা নিজেদের সুবিধামত আশ্রয় নিয়েছে বিভিন্ন এলাকার আম ও লিচু বাগানে। সেখানে দিনরাত পরিশ্রম করে মধু সংগ্রহ করছে।

রোববার সকালে উপজেলার কালুপাড়া ইউনিয়নের একটি লিচু বাগানে সরেজমিনে গেলে চোখে পড়ে মধু সংগ্রহের বাস্তব চিত্র। সেখানে ১০/১৫জন মৌয়াল বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউবা মুখোশ পরে পুরনো বাক্স থেকে মৌচাক বের করে মধু সংগ্রহের জন্য প্রস্তুত করছে। আবার কেউ পুরনো বাক্স বদলিয়ে নতুন বাক্সে মাছিদের জন্য নিরাপদ আবাস্থল তৈরি করছে। মৌয়ালদের মত কর্মী মাছিরাও বসে নেই। মৌমাছিরা দলবেধে ঝাঁকে উড়ে গিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সের চাকে জমিয়ে রাখতে ব্যস্ত রয়েছে। সেখানে মৌমাছি ও মৌয়ালদের কর্ম ব্যস্ততায় উৎসব মুখর হয়ে উঠেছে মধু মৌসুম।

এ বিষয়ে কথা হয় সাতক্ষিরা থেকে আসা মৌয়াল মোকারম হোসেনের সাথে তিনি জানান, এই লিচু বাগানে মৌমাছির বাক্স রয়েছে আড়াইশ। এখানে ৭-১০ দিনের মধ্যে বাক্সগুলো থেকে মধু সংগ্রহ করা হয়। এই মধু সংগ্রহ অভিযান চলবে এপ্রিলের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। প্রতি সপ্তাতে প্রায় ১২’শওর বেশি মন মধু সংগ্রহ করা সম্ভব। তবে ফুলের উপর নির্ভর করে মধুর পরিমান।

তিনি আরো জানান, চলতি মৌসুমে এই বাগান থেকে ৫০ মন মধু সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। প্রতি মন মধুর বিক্রি করা হয় সাড়ে ৬-৭ হাজার টাকা পর্যন্ত । এই মধু দেশের বিভিন্ন কোম্পানির চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে রফতানী করা হচ্ছে। তিনি আরো বলেন, ভারতীয় কোস্পানী সস্তা দামে মধু ক্রয় করে বিদেশে রফতানী করছে। অথচ মধু কিনে নিচ্ছে আমাদের নিকট থেকে। এছাড়াও এই পেশার সঙ্গে যুব সমাজের একটি বড় অবদান রয়েছে। সরকারী ভাবে কোন পৃষ্টপোষকতা না থাকায় সম্ভাবনাময় এই মধু চাষ শিল্পের কোন অগ্রসর লক্ষ্য করা যাচ্ছেনা। মধু চাষে সরকারী পৃষ্টপোষকতা থাকলে এই শিল্পের মাধ্যমে একদিকে যেমন অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। তেমনি দূরিকরণ হতো বেকারত্ব সমস্যা।

বদরগঞ্জ উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, আম ও লিচু বাগানে মধু চাষ এটি চাষীদের জন্য সুফল বয়ে আনবে। তবে এই প্রযুক্তিতে যেমনি মধু সংগ্রহ সম্ভব, তেমনি আম ও লিচুর ফলন দ্বিগুন হওয়া হবে। আম ও লিচু বাগানে মধু চাষকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান।

তিনি বলেন, উপজেলার অনেক আম ও লিচু বাগানে এখন মধু চাষ করছে মৌয়ালরা। এতে যেমন মৌয়ালরা লাভবান হচ্ছে, তেমনি পরাগায়ণের সুবিধা ভোগ করছে আম ও লিচু চাষীরা।


এ ক্যটাগরির আরো খবর..