× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আমেরিকায় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: হাইওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত ও আরেকজন আহত হয়েছেন আমেরিকার অরিগন অঙ্গরাজ্যে। এ সময় মার্কিন পুলিশ সশস্ত্র দলের এক নেতাকে আটক করেছে। এই সশস্ত্র দলটির বিরুদ্ধে অরিগন অঙ্গরাজ্যের বন্য প্রাণীর অভয়াশ্রম দখলের অভিযোগ রয়েছে।

এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, হাইওয়ের একটি পুলিশ চেকপোস্টে আম্মন বান্ডি (৪০), তার ভাই রায়ান বান্ডি (৪৩), ব্রায়ান ক্যাভেলেয়ার (৪৪), শাওয়ানা কক্স (৫৯) ও রায়ান ওয়ালেন পায়েনসহ (৩২) আটক করা হয়।

পুলিশ বলেছে, রাস্তায় ট্রাফিক পোস্টে পুলিশের তল্লাশি চালানোর সময় পাঁচ সহযোগীসহ সশস্ত্র দলের নেতা আম্মন বান্ডিকে আটক করা হয়। এ সময় ওই হতাহতের ঘটনা ঘটে। তবে এটা নিশ্চিত না যে, পুলিশের এই অভিযান বন্য প্রাণীর অভয়াশ্রম দখল থামানোর জন্য ছিল কি না।

এ মাসের শুরুতে বান্ডির নেতৃত্বাধীন স্বঘোষিত সশস্ত্র দলের বিরুদ্ধে স্থানীয় দুজন পশু খামারির সহযোগিতায় বন্য প্রাণীর অভয়াশ্রম দখলের অভিযোগ আনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..