আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছিল ইউক্রেন : রাশিয়া

আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছিল ইউক্রেন : রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছিল ইউক্রেন।

জাখারোভা বলেন, “যৌথ সীমান্তের কাছে কয়েকটি গবেষণা কেন্দ্রে জীবাণু অস্ত্র তৈরির কাজ চলছিল।” এসময় ইউক্রেন সংকটের জন্য ন্যাটো দায়ী বলে তিনি আবারও ঘোষণা করেন।

মস্কোর দাবি, তারা যে সব নথি পেয়েছে তাতে প্রমাণ করা যাবে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের জৈবিক অস্ত্র কনভেনশন লঙ্ঘন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়াসহ ১৮০টিরও বেশি দেশ এ চুক্তিতে সই করেছে।

এই কনভেনশেনের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই জীবাণু অস্ত্র উৎপাদন, মজুদ বা এর উন্নয়ন ঘটানো যাবে না।

এছাড়া ও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “রাশিয়ার বিশেষ অভিযানের কারণে ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। সেগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।