× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

আমেরিকার যে গ্রামের সমস্ত জীবজন্তুই অন্ধ

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম সীমান্ত ঘেঁষে চারদিকে পাহাড়ি ঘন অরণ্যে ঘেরা স্বায়ত্তশাসিত রাজ্য অক্সাকারের একটি গ্রামের নাম টিলটেপেক। এ গ্রামটিতে জাপোটেক নামের একটি জাতির তিন শতাধিক জাপোটেক উপজাতীয় সম্প্রদায়ের মানুষের বাস বাস করে, যাদের প্রত্যেকেই অন্ধ। শুধু মানুষই নয়, গ্রামের গৃহপালিত পশুগুলোও দৃষ্টিশক্তিহীন।

আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে যোজন যোজন দূরত্বে অবস্থিত গ্রামটি দেখতে আর দশটা সাদাসিধে পাহাড়ি গ্রামের মতোই।

মেক্সিকোর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিষয়টি গণমাধ্যমে আসার পর নড়েচড়ে বসেছে মেক্সিকোর প্রশাসন ও বিজ্ঞানীরা। কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।লাবজুয়েলা গাছ

গ্রামবাসীর দাবি, লাবজুয়েলা নামে একটি গাছই তাদের এই অন্ধত্বের পেছনে দায়ী। তাদের দৃঢ় বিশ্বাস, অভিশপ্ত ওই লাবজুয়েলা গাছই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। তবে গবেষণা করে গাছটি নিয়ে গ্রামবাসীর এমন অভিযোগের সত্যতা মেলেনি।

ব্ল্যাক ফ্লাই নামে বিষাক্ত মাছিবরং, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য এসেছে গবেষকদের হাতে। যে ঘন অরণ্য গ্রামটিকে ঘিরে রেখেছে সেখানে বসবাস রয়েছে ‘ব্ল্যাক ফ্লাই’ নামের এক প্রজাতির বিষাক্ত মাছি। টিলটেপেক গ্রামে এই মাছির অবাধ বিচরণ রয়েছে। এই বিষাক্ত মাছির কামড়ে জীবাণু শরীরে ছড়িয়ে পড়ে। যার ফলেই শিশু থেকে বুড়ো এবং পশুরাও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। বিজ্ঞানীদের এমন তথ্যে কিছুটা বিচলিত মেক্সিকো সরকার। অঞ্চলটিকে ইতিমধ্যে মানুষের বসবাসের অযোগ্য জানিয়ে গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে সে দেশের সরকার।

তবে টিলটেপেক গ্রাম ছেড়ে কোথাও যেতে রাজি নয় গ্রামবাসী। মাছির কামড়ে অন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও মেনে নিচ্ছেন না গ্রামবাসীর অনেকেই। তাদের সেখান থেকে সরিয়ে নিতে মেক্সিকো সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..