আমেরিকার মুখে চড় মেরেছি -আয়াতোল্লাহ আলী খামেনি

 “আমরা আমেরিকার মুখে চড় মেরেছি,” বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি।

মঙ্গলবার রাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ছুঁড়েছে ইরান। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করায় খুশিতে এ কথা বলেন তিনি।

উল্লেখ্য, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুতে সমবেত জনতা ‘আমেরিকার ধ্বংস চাই বলে শ্লোগান’ দেয়।

কোম বিক্ষোভের ধারাবাহিকতায় ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংগঠিত হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, “যখন সংঘাতের প্রসঙ্গ আসে তখন এ ধরণের সামরিক হামলা যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমেরিকার উপস্থিতির দিন শেষ করে দেয়া।”

ইরানকে শান্তিকামী দেশ হিসেবে আখ্যা দিয়ে মি. খামেনি বলেন, কেউ যদি তাদের ক্ষতি করতে চায় তাহলে সেটির বিরুদ্ধে জবাব দেয়ার ক্ষমতা রয়েছে ইরানের।

কাসেম সোলেইমানির শহীদ হবার ঘটনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিপ্লব কতটা জীবন্ত।

মঙ্গলবারের হামলাকে ‘সফল’ হিসেবে দাবি করেন মি. খামেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।