× Banner

কূটনৈতিক প্রতিবেদক

আমেরিকার দ্বৈতনীতি, প্রকৃতপক্ষে লাভবান কারা?

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
আমেরিকার দ্বৈতনীতি

বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। অথচ যে ভিয়েতনামের সঙ্গে আমেরিকার এত দহরম মহরম চলছে – সেই ভিয়েতনামে আদৌ কোন নির্বাচন-ই হয় না। মাত্র কয়েক দশক আগেও আমেরিকা ও ভিয়েতনাম রক্তক্ষয়ী যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে নৈতিক পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হয়েছিল আমেরিকা।

আমেরিকা একসময় সোভিয়েত রাশিয়ার মোকাবেলায়- চীনকে দাঁড়া করিয়ে দিয়েছিল। সেই চীন এখন আমেরিকার গলার কাঁটা। আমেরিকার বিরুদ্ধে পাল্টা বিশ্বব্যবস্থা দাঁড়া করিয়ে ফেলেছে চীন।

শিল্প উৎপাদন, কৃষি উৎপাদন, বৈদেশিক বাণিজ্য, ইনোভেশন, বিনিয়োগ, রিজার্ভ প্রভৃতি দিক দিয়ে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে চীন। আমেরিকা তো বটেই, পৃথিবীর অন্য কোন দেশও চীনের ধারে-কাছে নয়।

এখন সেই চীনকে মোকাবেলা করার জন্য, আমেরিকা ঘুরছে ভিয়েতনামের পিছনে। কোভিড-পরবর্তী পাশ্চাত্যের ‘চায়না প্লাস ওয়ান’ পলিসি থেকে – সবচেয়ে বেশি ফায়দা তুলেছে ভিয়েতনাম।

ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পরে, পূর্ব এশিয়ায় আরেকটি অর্থনৈতিক টাইগারের উত্থান ঘটতে চলছে, সেটি হচ্ছে ভিয়েতনাম। তৈরি পোশাক ও আধুনিক ইলেকট্রনিক্স শিল্পে – চায়নার সঙ্গে সমানে সমান টক্কর দিয়ে চলেছে, মাত্র দশ কোটি জনসংখ্যার এই দেশটি।

দক্ষিণ এশিয়ায় আমেরিকা যে পলিসি নিয়েছে, তাতে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে। বাংলাদেশে বসবাসকারী দেড় কোটির অধিক সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে – আমেরিকার চিন্তা-ভাবনা করা উচিত।

শেখ হাসিনার আমলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে; এবং এজন্য আমরা আওয়ামী লীগ সরকারের এক হাজার একটা সমালোচনা করতে পারি। কিন্তু মৌলবাদীরা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে আসে, সংখ্যালঘুরা বাংলাদেশে বসবাস করতে পারবে না।

বাংলাদেশের এই দুর্দিনে- তিনটি ভেটো পাওয়ার সম্পন্ন বিশ্বশক্তি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বশক্তি তিনটি হচ্ছে চীন, রাশিয়া ও ফ্রান্স।

চীনের সঙ্গে প্রতিবেশী প্রতিটি দেশের সীমান্ত সমস্যা রয়েছে। চীনের একনায়ক শি জিনপিং, সেই মাও সেতুং-এর আমলের মতো – একাধিক প্রতিবেশীর অল্প-বিস্তর জায়গা দখল করে নিয়েছে। প্রতিবেশীরা ভূমি হারানোর কথা স্বীকার করতে পারছে না; তাহলে ক্ষমতাসীন সরকার গুলোর জনপ্রিয়তা কমে যাবে। যুদ্ধ করে এই ভূমি ফিরিয়ে আনার ক্ষমতাও প্রতিবেশীদের নেই। আবার এই সমস্যা নিয়ে যে তারা জাতিসংঘে যাবে, তারও উপায় নেই। কারণ চীনের ভেটো পাওয়ার রয়েছে।

অথচ এই ভেটো পাওয়ার চীনের ছিল না। ভেটো পাওয়ার ছিল তাইওয়ানের। ১৯৭১ সালে ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, তাইওয়ানের ভেটো পাওয়ার কেড়ে নিয়ে- চীনকে দিয়েছিল আমেরিকা।


এ ক্যটাগরির আরো খবর..