× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আমেরিকান নাগরিকদের ইউরোপ ভ্রমণের উপর সতর্কতা জারি

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ গ্রীষ্ম কালে আমেরিকান নাগরিকদের ইউরোপ ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইউরোপে মার্কিনীদের ভ্রমণে সতর্কবার্তা জারির ঘটনা বিরল, তবে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানাচ্ছে পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের এই সতর্ক বার্তায় কোনো সুনির্দিষ্ট হুমকির উল্লেখ করা হয়নি, তবে যারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ইউরোপে যান, তাদের সবার উদ্দেশ্যেই জারি করা হয়েছে এই সতর্কতা।
বলা হচ্ছে, ইউরোপে অধিক সংখ্যক আমেরিকানের উপস্থিতির অর্থই হচ্ছে সন্ত্রাসীদের সম্ভাব্য আক্রমণ পরিকল্পনার জন্য তারা বড় লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সতর্কবার্তায় কিছু সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গা এবং অনুষ্ঠানের উল্লেখ রয়েছে।
এর মধ্যে বিশেষ করে প্যারিসে আগামী দশই জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের কথা বলা রয়েছে। যদিও এই টুর্নামেন্ট চলাকালে ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা থাকবে বলে দেশটির সরকার বলছে।
এছাড়া জুলাই মাসে ট্যুর ডে ফ্রান্স সাইকেল রেস এবং তার পরপর পোল্যান্ডের ক্যাথলিক ওয়ার্ল্ড ইয়ুথ ডে’কেও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় নিয়মিত ভাবেই বিভিন্ন দেশে স্বল্পকালীন ভ্রমণ সতর্কবার্তা জারি করে, তবে ইউরোপের জন্য এমন সতর্কবার্তা জারি বিরল ঘটনা।
গত কুড়ি বছরে এই নিয়ে মোটে তিনবার মার্কিনীরা ইউরোপ সফরের উপর সতর্কতা জারি করল। দ্বিতীয় সতর্কতাটি জারি করা হয় গত নভেম্বর মাসে, প্যারিস হামলার পরে।


এ ক্যটাগরির আরো খবর..