আমেরিকাতে ধর্ষণ বেশি ঘটলেও শিরোনাম হয় শুধু বাংলাদেশের -পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকাতে ধর্ষণ বেশি ঘটলেও শিরোনাম হয় শুধু বাংলাদেশের -পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকাতে বাংলাদেশের চেয়ে ধর্ষণের ঘটনা বেশি ঘটলেও খবরের শিরোনাম হয় শুধু বাংলাদেশ বেলায়। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

আজ রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে আমেরিকার চেম্বার অ্যামচাম আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে অ্যামচাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সব সামাজিক সূচকে এগিয়ে চলেছে। বর্তমান সরকার গৃহ নিয়ে গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিতে সরকার কাজ করছে ও পৌঁছে দিচ্ছে।

সাংবাদিকতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাংবাদিকতা হতে হবে স্বচ্ছ ও অনুসন্ধানমূলক। নিজেরা নিজেরা গবেষণা করে সংবাদ প্রকাশ না করাই ভালো। সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখে। এবার করোনা মহামারিতেও মানুষকে তথ্য-উপাত্ত দিয়ে তারা সচেতন করেছে ও সংকটে পাশে থেকেছে। সাংবাদিকদের সমাজের স্বার্থ মাথায় রেখে কাজ করারও আহ্বান তিনি।

এ সময় বিশ্বনেতাদের বিশ্বব্যাপী সংঘাত-সহিংসার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পৃথিবীর আর কোথাও রোহিঙ্গাদের মতো দুর্দশা দেখতে চাই না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।