আমেরিকাকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল রাশিয়া

নিউজ ডেস্কঃ  আমেরিকার রুশবিরোধী পদক্ষেপের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা অনিষ্টকর যেসব পদক্ষেপ নিচ্ছে তার কঠোর জবাব দেবে মস্কো।

৩১ আগস্ট বৃহস্পতিবার  আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় দেশটি। একই সঙ্গে ওয়াশিংটন ও নিউ ইয়র্কের রুশ কনস্যুলেটের আরো দুটি ভবন বন্ধেরও নির্দেশ দেয়া হয়।

গেলো মাসে মস্কো আমেরিকার কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দেয়ার পর ওয়াশিংটন এই পদক্ষেপ নেয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, শনিবারের মধ্যেই ওয়াশিংটন ও নিউ ইয়র্ক কনস্যুলেটের অতিরিক্ত ভবন দুটি বন্ধ করতে হবে।

রুশ শিক্ষার্থীদের উদ্দেশে এক ভাষণের ল্যাভরভ অভিযোগ করে বলেন, আমেরিকা কনস্যুলেট এবং অ্যানেক্সভবন গুলো গুটিয়ে নিতে রাশিয়াকে মাত্র ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। এর জবাবে এখন রাশিয়া মস্কোর মার্কিন দূতাবাস থেকে আরো বেশি কূটনীতিক কমানোর নির্দেশ দিতে পারে বলেও আভাস দিয়েছেন ল্যাভরভ।

ওয়াশিংটন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে প্রায় সাড়ে ৭০০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়া জানিয়েছে, আমেরিকায় রাশিয়ার ৪৫৫ জন কূটনীতিক রয়েছেন। কাজেই রাশিয়ায়ও ৪৫৫ জনের বেশি মার্কিন কূটনীতিক থাকতে পারবেন না। এরপর  রুশ নাগরিকদের ভিসা কার্যক্রম স্থগিত করে ওয়াশিংটন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।