স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার ফাজিলপুর গ্রামে ৬০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে আমাল ফাউন্ডেশন।
মঙ্গলবার বেলা ১১টায় ফাজিলপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দুরুত্ব বজাই রেখে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: আব্দুর রশিদ, সেনাবাহিনীর ( অব কর্পোরাল মো: ই¯্রাফিল হোসেন, তরুন সমাজ সেবক দুরুদ আলী, ফারুক হোসেন সহ অন্যরা।
ফাজিলপুর উৎসর্গ যুবসমাজের আয়োজনে আমাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং মেজর জাহিদ হাসানের সহযোগিতায় প্রত্যেক পরিবারকে চাউল, তেল, আলু, ডাল,পেয়াজ, মুড়ি প্রদান করা হয়েছে।