× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

আমাদের নিরাপদ করে না মসজিদ ভাঙচুর: ওবামা

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বারাক ওবামা জাতির উদ্দেশে তার মেয়াদের শেষ ভাষণ (স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেস) দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) কংগ্রেসের যৌথ অধিবেশনে এই ভাষণ দেন তিনি। শেষ ভাষণে ওবামা আমেরিকার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মনোভাব ব্যক্ত করেন।

প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিপক্ষের নেতিবাচক কথাবার্তার বিরুদ্ধাচরণ করে ওবামা বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও টেকসই অর্থনীতি রয়েছে আমাদের। যদি কেউ দাবি করে যে, আমেরিকার অর্থনীতির পতন হয়েছে, তবে তা মিথ্যা কথা।’

বক্তব্যের সময় ওবামা স্বাস্থ্যখাত সংস্কারের মতো সাফল্যগুলো তুলে ধরেন। তিনি নতুন কৌশল অবতারণার চেয়ে পূর্বেকার কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।

ওবামা বলেন, ‘আমার শেষ ভাষণে আমি শুধু আগামী বছরের ব্যাপারে কথা বলব না। আমি আমাদের ভবিষ্যতের ওপরও দৃষ্টি নিবন্ধ করতে চাই।’

তিনি আয়বৈষম্য মোকাবিলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার ও দীর্ঘ দিন ধরে চলা বিতর্ক সত্ত্বেও কীভাবে জাতীয় নিরাপত্তা বহাল রাখা যায়, তার ওপর গুরুত্বারোপ করেন।

ওবামা রাষ্ট্রের রাজনীতি ও বিতর্কের উন্নয়নের ব্যাপারে দীর্ঘ বক্তৃতা করেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য প্রয়োজন নাগরিকদের মধ্যে বিশ্বাসের বন্ধন।

তিনি ভোটার ও কংগ্রেসের সদস্যদের রাজনীতিতে বিভেদ সৃষ্টিকারী সুর পাল্টানোর আহ্বান জানান এবং নিজেদের উন্নতির জন্য কৌশল পরিবর্তনের কথা বলেন।

ভাষণকালে ওবামা পরোক্ষভাবে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম ও অভিবাসীদের নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘যখন একজন রাজনীতিবিদ মুসলমানদের অপমান করে, মসজিদে ভাঙচুর চালায় অথবা তর্জন-গর্জন করে, তা আমাদের নিরাপদ করতে পারে না।’

চলতি বছর ওবামা কী কী করতে চান তারও একটি রূপরেখা তুলে ধরে জানান, তিনি গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে চান, ক্রিমিনাল জাস্টিস রিফর্মে উল্লেখযোগ্য অর্জন চান, প্রেসক্রাইভড ওষুধের অপব্যবহার রোধ করতে চান,  আইএসের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি চান এবং কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চান।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..