× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

আমরা শক্তি অর্জন করেছি, আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত -এরশাদ

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

পার্টির যৌথসভায় প্রমাণ হবে, আমরা শক্তি অর্জন করেছি। আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত। তাই নির্বাচনকে সামনে রেখে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বললেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে জাতীয় পার্টির যৌথসভা উপলক্ষে শুক্রবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এরশাদ আরও বলেন-  আমরা আর সংসদে দুই নম্বর চেয়ারে বসতে চাই না, বিরোধী দলে থাকতে চাই না, এবার আমরা ক্ষমতায় যেতে চাই।

দলের বিভিন্ন সাংগঠনিক জেলা, উপজেলা ও মহানগর ছাড়াও অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সাল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, জসিম উদ্দিন ভূঁইয়া, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর হোসেন মানিক, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ, মিজানুর রহমান দুলাল, ফজলে এলাহি সোহাগ, আমন রফিকুল আলম সেলিমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..