× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি: নৌমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আমরা আরেকটা মুক্তিযুদ্ধ শুরু করেছি, বলেছেন নৌমন্ত্রী শাজাহান খান। এবারের যুদ্ধও পাকিস্তানের বিরুদ্ধে। কারণ ৭১ এর রেশ এখনো রয়ে গেছে। তাদের শেকড় থেকে উপড়ানো দরকার।

সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কবি, কলামিস্ট জেড এম কামরুল আনামের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রকাশনা ও কবিতা উৎসবে এ কথা বলেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ড বাংলা। এ সময় `জনককণ্যা শেখ হাসিনা উন্নয়নের কাণ্ডারী`, `সহিংসতা চায় না স্বদেশ`, ও প্রেমানন্দ নামের তিনটি বইেয়র মোড়ক উন্মোচন করা হয়।

নৌমন্ত্রী বলেন, ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছি। একাত্তরে এসব পাকিস্তানি সেনা কর্মকর্তাদের নিদের্শেই আমাদের মা-বোনদের নির্যাতন করা হয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। তাই তাদের বিচার করতে হবে।

মন্ত্রী বলেন,পাকিস্তানি দূতাবাস কাসিমবাজার কুঠিরের মত ষড়যন্ত্র শুরু করেছে। আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি তারাও বসে থাকবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

উৎসবে সভাপতিত্ব করেন শ্রমীক লীগের প্রাক্তন সভাপতি আব্দুস সালাম খান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাউন্ড বাংলার প্রকাশক শান্তা ফারজানা। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..