× Banner
সর্বশেষ
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

admin
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ‘মনে করিন্নু এবার বন্যায় মোর ধান সব আমন ধান শেষ হয় যাবে, বউ-বাচ্চা লিয়ে কি খাম, কেদুর যাম ভাবেহেনে কুল-কিনারা পাওনি। কিন্তু দুদিন পর বন্যার পানি কমে গেলে দম ফিরে পাইন্নু।বন্যা হামার কোন ক্ষতি করেনি। এলা উচু-নিচু সব জমিতেই ধানের বাম্পার ফল হইজে, কামাইলসহ বউ-ছেলে সহকারে ধান-কাটা মাড়াইয়ের কাম করছু ভাই—এলা মুই খুব ব্যস্ত কথা কহিবা পারিম নি।’
এভাবে দ্রুত কাজের ফাঁকে কথাগুলো জানাচ্ছিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোঁচপাড়া গ্রামের খাদেমুল ইসলাম।
তিনি এ বছর ২ একর জমিতে উচ্চ ফলনশীল স্বর্ণা ধান আবাদ করেছেন। এতে একর প্রতি ৭০ থেকে ৭৬ মণ হারে ধানের ফলন পাচ্ছেন খাদেমুল। অন্যদিকে ধানের বাজারমূল্য ৮শ টাকা মণ হওয়ায় কথা বলার সময় নেই তার। কৃষি শ্রমিক, বাড়ীর অন্যান্য লোকজনদের নিয়ে ঘরে ধান তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, রোপা আমন মৌসুমে বন্যা পরবর্তী সময়ে কাটিয়ে সার ও বীজের সংকট না থাকায় উপজেলার প্রতিটি মাঠে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক ও কৃষি শ্রমিকেরা দলবদ্ধ ভাবে বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ধানের দাম বেশী থাকায় কৃষকরা বেশ উৎফুল্লতার সাথে ধান কাটা-মাড়াই কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কৃষক দবিরুল ইসলাম জানান, বন্যায় কিছু জমির ধান নষ্ট হলেও পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের বিনামূল্যে পাওয়া চারা দিয়ে পুনরায় আমন রোপন করি। রোপিত চারার ফলনও একই হয়েছে বলেন জানান তিনি।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাফীয়ার রহমান জানান, এবার উপজেলায় ২২ হাজার ৭৯০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এর মধ্যে ৩০৬০ হেক্টর জমিতে জাতের হাইব্রিড, বিনা-৭, বিনা-১৭, ব্রিধান-৬২ ধানের আগাম জাতের ধান এবং বাকী ১৯ হাজার ৭৩০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল স্বর্ণা, ব্রিধান-৪৯, বিনাধান-৭ ধানসহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করেছে। যার প্রতি হেক্টরে গড়ে ফলন ২.৯০ টন। তিনি বলেন বন্যার পর কৃষকরা আমাদের পরামর্শ মতো আমন ধানের পরিচর্যা করার কারনে এ বছর যে কোন সময়ের তুলনায় ফসলের আবস্থা ভাল।
তিনি আরও বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রত্যন্ত অঞ্চলে সরেজমিনে গিয়ে ধানের রোগ-বালাই দমণে জন্য বিভিন্ন ধরণের পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনবার্সন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বিভিন্ন বীজ বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..