× Banner
সর্বশেষ
আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে 

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও আলীম মাদ্রসায় নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠান

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আমঝুপি আলীম মাদ্রাসায় নবাগতদের বরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংর্বধনা দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১১ টার সময় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদায়ী ও বরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ হোসেন বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে

মোবারক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, আমঝুপি আলীম মাদ্রসার সহকারী শিক্ষক মোঃ হামিদ হোসেন, নবম শ্রেণীর ছাত্রী শাহী খাতুন। এর আগে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও এস এস সি পরীক্ষার্থীদের উপহার সমগ্রী দিয়ে বিদায় জানানো হয়।

অন্যদিকে আমঝুপি আলীম মাদ্রসায় দুপুরে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ হাজী আব্দুল জলিল, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আকতার হোসেন, আশরাফুজ্জামান বকুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রসার অধ্যক্ষ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবউল আলম, সহকারী শিক্ষক সফিকুল ইসলাম হামিদ হোসেন, মাওলানা রফিকুল ইসলাম ও নবীন ও বিদায়ী ছাত্র- ছাত্রীবৃন্দ। এর আগে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল ছিটিয়ে স্বাগত ও  বিদায়ী ছাত্রছাত্রীদের ব্যাচ পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..