× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

আব্দুর রহিম বারডেমে ভর্তি

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: অ্যাডভোকেট এম. আব্দুর রহিম যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য  তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বারডেমের এইচডিইউ পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হতে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

এর আগে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। গত ২ আগস্ট রাতে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

প্রবীণ রাজনীতিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাসহ ডায়াবেটিস, কিডনি, হাইপারটেনশন রোগে ভুগছিলেন।

তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মুসলিম লীগ সরকারের হক-ভাসানী-সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্টের একজন কর্মী হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ১৯৫৪ সালের নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেন। ঐতিহাসিক আগরতলা মামলার লিগ্যাল এইড কমিটির একজন সদস্য ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও কাজ করেন।

তার দুই ছেলে। বড় ছেলে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি এনায়েতুর রহিম ও অপর ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। ইকবালুর রহিম দেশবাসীর কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..