× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

রাশিয়ায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে মৃত্যু ৯

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
আবাসিক ভবনে বিস্ফোরণ

রাশিয়ায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণ হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) ভোরে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে একটি পাঁচতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণের কারণে ভবনটি ধসে গেছে। ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধারকারীরা অভিযান অব্যাহত রেখেছেন।

সেখানকার গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো গণমাধ্যমকে জানান, বিস্ফোরণে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।

রুশ সংবাদ সংস্থা তাস বলেছে, রান্না ঘরের চুলার সাথে যুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ প্রাণহানি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..