× Banner
সর্বশেষ
ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ 

আবার বিশ্বজুড়ে সাইবার হামলা

admin
হালনাগাদ: বুধবার, ২৮ জুন, ২০১৭

নিউজ ডেস্ক:    আবারও বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন থেকে শুরু হওয়া বড় আকারের এই সাইবার আক্রমণ এখনপৃথিবীর অনেক দেশে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেন ছাড়াও রাশিয়া, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ও নরওয়ে থেকে শুরু করে ভারত পর্যন্ত অনেক দেশেরবিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা সাইবার হামলায় আক্রান্ত হয়েছে।

কিছু কিছু কোম্পানি তাদের কম্পিউটারেরপর্দার ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে হ্যাকাররা তাদের হাত থেকে মুক্তির বিনিময়ে বিটকয়েন দিয়ে বিভিন্ন অঙ্কের অর্থ দাবি করছে।আক্রান্ত কোম্পানিগুলোর মধ্যে আছে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মেরস্ক, রুশ তেল কোম্পানি রসনেফট ও পৃথিবীর বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা ব্রিটেনের ডব্লিউপিপি।

এ ছাড়া আক্রান্ত হয়েছে স্পেন ও ফ্রান্সের কয়েকটি বহুজাতিক ও নির্মাণকোম্পানি।ইউক্রেনে সাইবার হামলা ছিল অত্যন্ত গুরুতর যাতে সরকারি মন্ত্রণালয়, বিদ্যুৎ কোম্পানি, ব্যাংক, ও কিয়েভের বিমানবন্দর আক্রান্ত হয়।

এর আগে গত মে মাসেও এ ধরনের একটি সাইবারহামলার ঘটনা ঘটেছিল। সেটি ওয়ান্নাক্রাই ভাইরাসের মাধ্যমে আক্রমণ চালিয়েছিল। এটাও একই ধরনের। এটাও আগেরবারের মতোই কম্পিউটার আটকে দিয়ে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করছে।


এ ক্যটাগরির আরো খবর..