এর মধ্যে ৬০ কোটি ডোজ সরাসরি দিবে। বাকি ৪০ কোটি ডোজ বিকল্প উৎস হতে সহায়তা দেওয়া হবে। আফ্রিকায় ২০ কোটিরও বেশি করোনার প্রতিষেধক টিকা সরবরাহ করেছে চীন, এর বেশিরভাগই নিজেদের উদ্ভাবিত সিনোফার্মের টিকা।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ধরন। এ করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। যার শক্তি, করোনার ডেল্টা ধরনের চেয়েও এটি ভয়ংকর বলে জানায় বিশেষজ্ঞরা।
‘ওমিক্রন’ ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে অধিক সংক্রামক। তাই করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা।