× Banner
সর্বশেষ
আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

আফ্রিকান ইউনিয়নের সেনাঘাঁটিতে জঙ্গি হানা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : আল কায়েদার আফ্রিকান ইউনিয়নের শান্তি মিশনে হামলা চালিয়েছে সোমালীয় শাখা আল শাবারের জঙ্গিরা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই সেনাঘাঁটির আশপাশে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে বলে আল জাজিরাকে জানিয়েছে সোমালিয়ার সেনাবাহিনীর একটি সূত্র। আফ্রিকান ইউনিয়নের এই ঘাঁটিটি কেনিয়ার সেনাবাহিনী দ্বারা পরিচালিত। এল আদি শহরের অবস্থিত এই ঘাঁটি কেনিয়ার সীমান্তের খুব কাছে। শুক্রবার ভোরে বেশ কয়েকজন আল শাবাব যোদ্ধা সেখানে এসে আক্রমণ চালায়।

সোমালিয়ার আফ্রিকান ইউনিয়ন শান্তি মিশনের মুখপাত্র লে. কর্নেল পল এনজুগুনা বলেন, আমাদের সেনারা সন্ত্রাসীদের হটিয়ে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। হামলার সময় আত্মঘাতী গাড়ি বোমা ও ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ অব্যাহত আছে।

এদিকে আল শাবাব দাবি করেছে, তাদের যোদ্ধাদের হামলায় বিপুলসংখ্যক কেনীয় সেনা নিহত হয়েছে। ‘কমান্ডার সালেহ আন নাভানি ব্যাটেলিয়ন থেকে আমাদের মুজাহিদরা এল আদির কেনিয়ান সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে ৬৩ কেনীয় সেনা নিহত হয়েছে।’ তবে আফ্রিকান ইউনিয়ন তাদের এ দাবি অস্বীকার করেছে।

তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..