× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

আফগান যুদ্ধে জড়িয়ে পাকিস্তানের ভূগোল কি পাল্টে যাবে?

SDutta
হালনাগাদ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সুমন দত্ত

বাংলায় একটা প্রবাদ আছে ” এক রামে রক্ষা নাই সুগ্রীব দোসর” । কথাটার অর্থ হলো বিপদের ওপর বিপদ। দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের অবস্থা হয়েছে ঠিক এমন। সবাই ভেবেছিল ভারত পাকিস্তান আরেকটি যুদ্ধ আসন্ন।

ভারতের পক্ষ থেকে তেমন আভাস পাওয়ার পর থেকেই এমনটা মনে হচ্ছিল। এখন দেখা যাচ্ছে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তবে যুদ্ধের সূত্রপাত পাকিস্তানই করেছে। কাবুলসহ আফগানিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। উদ্দেশ্য তেহেরিক তালেবানের মানে টিটিপি’র শীর্ষ নেতাদের অবস্থান লক্ষ্য করে তাদের হত্যা। কারণ এই তেহেরিক তালেবান পাকিস্তানের শত্রু।

কাবুলে হামলার প্রতিশোদ হিসেবে আফগানিস্তান, পাকিস্তানের বিভিন্ন চেক পোস্টে হামলা চালায়। এতে ৫৮ জন জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। অনেক পাকিস্তান সেনা সদস্য তালেবানদের হাতে বন্দি হয়। সেই ভিডিও তালেবানের মিডিয়া সেল প্রকাশ করেছে। অন্যদিকে বিমান হামলা ও সৈন্য আটকের ঘটনা পাকিস্তান স্বীকার করেনি।

তালেবানের হামলার পর পাকিস্তানি সেনারা আফগান সীমান্ত ছেড়ে পালিয়ে যায়। এই মুহূর্তে আফগান পাকিস্তান সীমান্ত প্রায় ফাকা।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি সাত দিনের সফরে ভারতে রয়েছেন। আগামী ১৬ আক্টোবর পর্যন্ত তিনি ভারতে থাকবেন। তার এই সফরের মধ্যেই আফগানিস্তান পাকিস্তান টেনশনে চরমে রয়েছে।

অন্যদিকে পাকিস্তানের দখলে রাখা আজাদ কাশ্মীরে আন্দোলন চরমে। রুটি, বিদুৎ, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থানের মতো সাধারণ ইস্যু নিয়ে সেখানকার লোকজন রাস্তায় বিক্ষোভ মিছিল করছে। সেখানে পাকিস্তানের রেঞ্জার পুলিশ ও সেনারা বিক্ষোভ মিছিলে গুলি চালায়। এতে ১৪ জনের মতো আন্দোলনকারী নিহত হয়।এতে আন্দোলনের মাত্রা আরো বেড়ে যায়। পাকিস্তান সরকারকে চুক্তি করতে বাধ্য করে আন্দোলনকারীরা। এরপরও থেমে থেমে সেখানে আন্দোলন চলছে।

পাকিস্তানের আরেক অংশ বেলুচিস্তানের নিয়ন্ত্রণ বহু আগেই হারিয়েছে দেশটির সরকার। সেখানে নামে মাত্র প্রশাসন পাকিস্তানের জন্য কাজ করছে। সরকারি ভবন গুলোতে উড়ছে স্বাধীন বেলুচিস্তানের পতাকা। এমন পরিস্থিতিতে পাকিস্তান করাচীর স্যার ক্রিক সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করেছে। শোনা যাচ্ছে ভারতের পাঞ্জাব সীমান্তেও পাকিস্তান সেনাবাহিনী ও ভারি অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে।

ভারত অপারেশন সিন্দুর চলাকালেই তাদের সীমান্তে সেনা অস্ত্র শস্ত্র মোতায়েন করে রেখেছে। এখন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিলে কঠোর আঘাত করা হবে। যে আঘাতে পাকিস্তানের ভুগোল ইতিহাস বদলে যাবে। এবার ভারত থামবে না। ভারতের রাজনাথ সিং, সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী, বিমান বাহিনী প্রধান একযোগে এই সতর্কবাণী পাকিস্তানের উদ্দেশে বলেন।

ধারণা করা হচ্ছে, পাকিস্তান আক্টোবরের শেষ দিকেই এক বড় ধরনের আক্রমণের শিকার হতে যাচ্ছে। তার আগেই আফগানিস্তান যুদ্ধে পাকিস্তান জড়িয়ে পড়াটা রীতিমত অবাক করেছে সব মহলকে। কিছুদিন আগে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি করে। এক দেশ হামলার শিকার হলে অন্যদেশ নিজের দেশে হামলা হিসেবে বিবেচনা করবে। সৌদি আরব এখান পাকিস্তানের জন্য আসছে না। তাই এই চুক্তি নিয়ে যেরকম প্রচার চলছিল অবশেষে এটি ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।

আফগানিস্তানের একটি অংশ ছিল খাইবার পাখতুনখোয়া। যেটি ১৯৪৮ সালে পাকিস্তান জোর করে দখল করে। এই খাইবার পাখতুনখোয়াতে তেহেরিক তালেবান গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী। তারা পাকিস্তানের শাসন মানে না। তারা শুরু থেকেই পাকিস্তান প্রশাসনের বিরোধিতা করে আসছে। বেশ কয়েকটি জঙ্গি হামলায় পাকিস্তানের বহু লোক নিহত হয়। এর মধ্যে সামরিক স্কুলে হামলা ছিল অন্যতম। ওই হামলায় বহু শিক্ষার্থীকে হত্যা করা হয়। যারা ছিল সেনা পরিবারের সন্তান।

পাকিস্তান নামক দেশটিতে কখনও গণতন্ত্র কায়েম হয়নি। সেনাবাহিনী দেশটির অধিকংশ সময় শাসন করেছে। দেশটির জনপ্রিয় নেতা ইমরান খানকে জেলে রেখেছে শাহবাজ শরীফ ও সেনা প্রধান আসিম মুনির। ইমরান খান কে ক্ষমতা থেকে সরাতে এদের ভূমিকা ছিল। এরা এখন পাকিস্তানের দমন পীড়নের রাজনীতি শুরু করেছে।

পাকিস্তানে গত ২০ বছরে যেসব স্থাপনা ও পরিকাঠামো নির্মান করা হয়েছে তার পুরোটাই সেনাবাহিনীর। সাধারণ জনগণের এতে কন্ট্রিবিউশন কম। পাকিস্তানে শরীফ পরিবার ও আসিম মুনিরের পরিবার বিদেশ থাকে। আসিম মুনির ও শাহবাজ শরীফের মতো নেতোরা আমেরিকা বৃটেনে বিপুল সম্পত্তি জমিয়েছেন। দেশের জনগণ অভাবে থাকলেও তাদের আয় উন্নতি বরাবরের মতো ভালো। তাই যুদ্ধ, তাদের পরিবারের কোনো ক্ষতি করবে না। পাকিস্তানের সাধারণ জনতাই এই যুদ্ধের মাসুল দিবে এবং দিচ্ছেও।

লেখক সাংবাদিক, এমএস-সি, এলএলবি তারিখ ১৩/১০/২০২৫


এ ক্যটাগরির আরো খবর..