আফগানিস্তানে দফায় দফায় বিস্ফোরণ

আফগানিস্তানে দফায় দফায় বিস্ফোরণ

আফগানিস্তানে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ মে) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, “শহরের বিভিন্ন জেলায় তিনটি মিনিবাসে বোমাগুলো রাখা হয়েছিল।” বালখ স্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা বলেছেন, “গাড়িতে থাকা বিস্ফোরণে নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।”

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার গভীর রাতে রাজধানী কাবুলের একটি মসজিদের ভেতরে আরেকটি বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে বিস্ফোরণের পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে সেখানে দেখা যায়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।