× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চরফ্যাশন পৌরসভায় বিএনপি’র প্রার্থী

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
প্রার্থীতা ফিরে পেলেন

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলার চরফ্যাশন পৌরসভায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া বিএনপি’র প্রার্থী মোঃ হুমায়ুন কবির আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ বুধবার(১০ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার চরফ্যাশন বিএনপি’র নেতাকর্মী ও তার সমর্থকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
সহকারী রিটার্নিং ও চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মোঃ হুমায়ুন কবির আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন বুধবার সকালে ভোলা জেলা রিটানিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ বিএনপি’র প্রার্থী মোঃ হুমায়ুন কবিরের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর মোঃ হুমায়ুন কবির বলেন, জেলা রিটানিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের সুবিবেচনায় আমার প্রার্থিতা ফিরে পেয়েছি। চরফ্যাশন পৌরসভার সকল ভোটারের কাছে দোয়া চাই, যাতে আমি জয়ী হয়ে সুখে দুংখে ভোটারদের খোঁজ খবর নিতে পারি।


এ ক্যটাগরির আরো খবর..