আপন ভাইকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ইসলামপুর গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সুয়াইব আলী (৩৫) নামে এক ব্যক্তিকে তার আপন ভাই রামদা দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে। গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়, উপজেলার ওই গ্রামের ফজির মিয়ার ছেলে সুয়াইব আলী গতকাল মঙ্গলবার সকালে বাড়ীর আঙ্গিনা থেকে কিছু ছোট একটি বেতের বাশ কেটে ফেলে। এ ঘটনায় তার আপন ভাই জুনেদ আলী ক্ষীপ্ত হয়ে রামদা দিয়ে তার মাতায় কুপিয়ে ক্ষত বিক্ষত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।