× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরস্বতী পুজোয় নতুন শাড়ি না পেয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টারঃ ছেলে মেয়ে বাবা-মার কাছে কত না আবদার করে। মা-বাবা তা সাধ্য মত পুরন করার চেষ্টা করে । কেউ পারে কেউ তা না পারলে সন্তানের হয়তো অভিমান হয়। কিন্তু এবার ঘটেছে এক ধাপ বেশি। কেউ ভাবতেও পারেনি নতুন শাড়ি না পেয়ে একেবারে আত্মহত্যার মত কাজ করে বসবে মেয়ে। এমনটাই ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনায়।
উত্তর ২৪ পরগনার হাড়োয়া রাখালপল্লি কলোনিপাড়া এলাকায় বাবার কাছে সরস্বতী পুজোয় পড়ার জন্য নতুন শাড়ি আবদার করেছিল মাধ্যমিক পরীক্ষার্থী সুকন্যা সাধু (১৬)। কিন্তু সেটা দিতে দেরি করায় মঙ্গলবার রাতে একপ্রস্ত অশান্তিও হয় বাবা-মায়ের সঙ্গে। রাতেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল ওই ছাত্রী।
আজ বুধবার সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ওই কিশোরীর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার।
তাকে তড়িঘড়ি হাড়োয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত ছাত্রী হাড়োয়া সফিক আহমেদ গার্লস স্কুলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। বাবা বাপি সাধু পেশায় দর্জি। মেয়ে তার কাছে নতুন শাড়ি চেয়েছিল সরস্বতী পুজোয় পরবে বলে।
কিন্তু শাড়ি দিতে না পারায় তিনি সামান্য বকাবকি করেন বলে জানা যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা  দায়ের করে তদন্ত শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর দাবী, এদিন নতুন শাড়ি পরে প্রেমিকের সাথে দেখা করতে জাওয়ার প্লান করেছিল ওই মেয়ে। তা পুরন না হওয়ায় রাগে ও জেদে এই কাজ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..