মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তরসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন):  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক এবং জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বদরুন নেছা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন নিজ দপ্তর ও সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সচিব বলেন, বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নের দায়িত্ব সকলের। নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার জন্য তিনি মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরী, শেখ রফিকুল ইসলাম ও মোঃ আইনুল কবীরসহ মন্ত্রণালয় এবং দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।