× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

আপনার স্ত্রী কোথায়? ইলন মাস্ককে প্রশ্ন করলেন এরদোগান

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
musk

নিউইয়র্কের তার্কিশ হাউজে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সম্প্রতি দেখা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এ সময় মাস্কের সঙ্গে তার ছেলেও ছিল। মাস্কের কোলে থাকা ছেলেকে দেখে এরদোগান তার কাছে জানতে চান, আপনার স্ত্রী কোথায়?

জবাবে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, ‘ওহ, সে এখন সান ফ্রান্সিসকোতে থাকে। আমরা এখন আলাদা থাকি। সে কারণেই আমি আমার ছেলের অধিকাংশ দেখাশোনা করে থাকি।’ মাস্কের বান্ধবী কানাডিয়ান গায়ক গ্রিমস। তাদের তিন সন্তান। ২০২০ সালের মে মাসে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু তারা এখনো বিয়ে করেননি। তবে এর আগে কানাডিয়ান লেখক জাস্টিন উইলসন এবং ইংরেজ অভিনেতা তালুলাহ রিলিকে বিয়ে করেছিলেন মাস্ক।

এদিকে ইলন মাস্ককে তুরস্কে সফর ও দেশটিতে টেসলার সপ্তম কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এরদোগান। বর্তমানে টেসলারের ছয়টি কারখানা রয়েছে এবং মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশে সপ্তম কারখানাটি নির্মাণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

মূলত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানটিকে বিশ্বজুড়ে সম্প্রসারণের একটি অংশ হিসেবে কারখানার সংখ্যা বাড়ানো হচ্ছে। ইলন মাস্ক চলতি বছরের মে মাসে বলেছিলেন, তার অটোমেকার এ প্রতিষ্ঠান চলতি বছরের শেষ নাগাদ নতুন কারখানার জন্য একটি অবস্থান বেছে নেবে। টেসলার পরিচালনার পাশাপাশি ইলন মাস্ক ২০২২ সালে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) কিনে নেন।


এ ক্যটাগরির আরো খবর..