× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনার পেনড্রাইভের গতি বাড়িয়ে নিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ছোট্ট একটা পেনড্রাইভ অনেক তথ্য ধারণ করতে পারে। এখন আমূল পরিবর্তন এসেছে পেনড্রাইভের তথ্য স্থানান্তরের গতিতে। কিছু সমস্যার কারণে পেনড্রাইভ ধীরগতিতে কাজ করতে পারে। সহজ কিছু কৌশল খাটালে পেনড্রাইভের গতি বাড়িয়ে নেওয়া সম্ভব।

এনটিএএস ফাইল সিস্টেম
পেনড্রাইভের গতি বাড়াতে ফাইল সিস্টেম অবশ্যই এনটিএফএস (নিউ টেকনোলজি ফাইল সিস্টেম) হতে হবে। যদি এনটিএফএস করা না থাকে তাহলে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে ফরম্যাট করুন। তারপর File system থেকে NTFS নির্বাচন করে, Quick Formate থেকে টিক উঠিয়ে দিন এবং Start বাটনে ক্লিক করে পেনড্রাইভটি ফরম্যাট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

দূর করুন ডিস্কের ত্রুটি
ডিস্কের ত্রুটি দূর করতে পেনড্রাইভের ওপর ডান বাটনে ক্লিক করে Properties নির্বাচন করুন। এরপর Tool ট্যাব নির্বাচন করুন। Check বাটনে ক্লিক করে Start বাটনে ক্লিক করুন। এই কাজটি সম্পন্ন হতে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট সময় লাগতে পারে। সময় নির্ভর করবে পেনড্রাইভের খালি জায়গার ওপর।

কিছুদিন পরপর ফরম্যাট
যখন আপনি অনেক দিন ধরে পেনড্রাইভ ব্যবহার করবেন তখন পেনড্রাইভের তথ্য স্থানান্তরের গতি কমে যায়। আপনি আপনার পেনড্রাইভটি ফরম্যাট করলে আবার আগের গতি ফিরে পাবেন। এই কাজটি মাসে অন্তত একবার করাই ভালো। এ ছাড়া আপনি আপনার ইউএসবি পোটের সংস্করণ হালনাগাদ (২.০ থেকে ৩.০) করে নিলেও আপনার পেনড্রাইভের তথ্য স্থানান্তরের গতি অনেকটাই বাড়বে।


এ ক্যটাগরির আরো খবর..