× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

আন্দোলনে নিহত পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
আন্দোলনে নিহত পরিবারে

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক আজ চট্টগ্রাম মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বরিশাল বাজার, মৌলভী পুকুর পাড়, চান্দগাঁও এর শহিদ মোঃ শহিদুল ইসলাম, লালখান বাজার খুলশীর শহিদ মোঃ ফারুক, পাহাড়তলীর শহিদ মোহাম্মদ আলম, সিদ্দিক ম্যানসন, লালখান বাজারের শহিদ মোঃ ফয়সাল আহমেদ শান্ত এবং হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেন্ডল বাড়ির বাসিন্দা শহিদ ইউসুফ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক শহিদ জামাল মোল্লার বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সকল শহিদ পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। উপদেষ্টা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), ওসি (তদন্ত), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের স্থানীয় প্রতিনিধিগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..