× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ডেস্ক

আন্দোলনের ভিত্তি গড়ে দিয়েছিল বিএনপি আর বাস্তবায়ন করেছে ছাত্ররা -মির্জা ফখরুল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
বাস্তবায়ন করেছে ছাত্ররা

আওয়ামী পতন আন্দোলনের ভিত্তি গড়ে দিয়েছিল বিএনপি আর ছাত্রদের মাধ্যমে তা বাস্তবায়ন হয়েছে। কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহবান করেন।

ফখরুল বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হয়েছে, তবে নব্য কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

দেশ এখনও ভাসমান অবস্থায় রয়েছে দাবি করে তিনি বলেন, ‘ভারতে অবস্থানকারী শেখ হাসিনা যেকোনো সময় সুযোগ নিতে পারেন। সাম্প্রদায়িক হামলার কথা বলে আরেকটা ষড়যন্ত্র করতে চায় তারা।’

এখন কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

অন্তবর্তী সরকার দেশে শান্তি ফেরাতে কাজ করবে উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে পুরোপুরি গণতন্ত্র অর্জিত হয়নি। একমাত্র নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফেরত আসবে।’

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার খালেদার জিয়ার ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। নেতাকর্মীদের নির্যাতন করেছে।’


এ ক্যটাগরির আরো খবর..