× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Flight-stops.jpg

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কঠোর এই লকডাউনের মধ্যে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। একইসঙ্গে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

রোববার (১১ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর  বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন চলবে। এই সময়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে এই সময়ে কার্গো ফ্লাইট, চার্টার ফ্লাইট চলবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। এ ছাড়া কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলেও জানান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। গত সোমবার সকাল ৬টা থেকে ‘লকডাউন’ শুরু হয়। এক সপ্তাহের ঢিলেঢালা ‘লকডাউন’ শেষ হয় রোববার দিবাগত রাত ১১টায়। তবে ১৪ এপ্রিলের আগের দুই দিন একই বিধিনিষেধ চলমান থাকবে।

সেতুমন্ত্রী বলেন, দেশে চলমান এক সপ্তাহের ‘লকডাউন’ রোববার রাত ১১টায় শেষ হচ্ছে। তবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও এর ধারাবাহিকতা চলবে। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।


এ ক্যটাগরির আরো খবর..