× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

আন্তঃব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bangladesh-Bank-3.jpg

মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আন্তঃব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২১ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দৈনন্দিন বিশেষ ব্যাংকিং সেবার জন্য পরিশোধ প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নতুন সময়সূচিতে সম্পন্ন হবে।

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চমূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদনে সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) দুপুর ১টার মধ্যে।

সাধারণ মূল্যের চেক (রেগুলার ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদনে সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) দুপুর আড়াইটার মধ্যে।

উপযুক্ত দিনগুলোতে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক দু’টি সেশন আগের সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা হকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..