আনোয়ারা ছাত্রলীগের শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

শোভন দত্ত, চট্টগ্রামঃ দীর্ঘদিন পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ার খুশীতে আনোয়ারায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে উপজেলা সদরে এসব অনুষ্ঠিত হয়।

আনোয়ারা বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা এম এ রহিম, আলী আজগর, রবিউল হোসেন, কলিম চৌধুরী, মাহফুজুর রহমান, আহমদ নুর, আদিব চৌধুরী, তারেকুর রহমান, এরফান আলী মুনতাসির, রুবেল, অমিত, লোকমান, শাহাদত, অনুপম, আজগর, মোরশেদ, মানিক, রাশেদ, মাইকেল ও শাকিল। মিছিলের পরে থানার মোড়ে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, আজ (মঙ্গলবার) সকাল ১০টায় আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যেগে আনন্দ মিছিলের আয়োজন করেছে ছাত্রলীগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।