× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক

আনন্দ উত্তরায় ঐক্যবদ্ধভাবে পালিত হলো আনন্দ পূর্ণিমা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
আনন্দ পূর্ণিমা

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বোলদিয়ারায় আনন্দ উত্তরা মাষ্টার ইউনিটে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হলো মার্গগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তীজ্বির জন্ম শতবার্ষিকী ও আনন্দ পূর্ণিমা।

১৬ মে’২০২২, সোমবার উত্তরবঙ্গ তথা সারাদেশ থেকে আগত আনন্দমার্গীগন পরিবার পরিজনদের উপস্থিতিতে এই মহতী অনুষ্ঠান উদ্‌যাপিত হয়েছে।

পীরগঞ্জের গ্রামীণ পরিবেশে শান্ত স্নিগ্ধ নিরিবিলি   প্রাকৃতিক পরিবেশের এই আনন্দ উত্তরা মুখরিত হয়ে ওঠে ভক্ত সাধারণের পদচারণায়।

আজ থেকে প্রায় ৩০ বছর আগে এলাকার দানবীর হীরালাল রায়ের দেয়া ১৮ বিঘা জমির উপর গড়ে উঠে এই আনন্দ উত্তরা। পরম পুরুষ শ্রী শ্রী আনন্দমূর্ত্তীজি এটির নামাকরন করেন ” আনন্দ উত্তরা”। সেই থেকে আনন্দ উত্তরা আনন্দমার্গী তথা ভক্ত সাধারণের আবেগ ও ভক্তি শ্রদ্ধার তীর্থস্থল হয়ে ওঠে।

আনন্দ পূর্ণিমা তিথির শুভারম্ভ হয় বাবা নাম কেবলম কির্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন,সমেবেত সাধনা এবং প্রভাত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। হাজারো ভক্ত ফুলের অর্ঘ্য নিবেদন করেন এবং পাঞ্চজন্যে মিলিত হন।

সারাদিন অখন্ড কির্ত্তন এবং পরম পুরুষের বাণী নিয়ে ভক্ত সাধারণ ব্যস্ত সময় কাটান। দুপুরে আনন্দমূর্ত্তীজির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা হয়।

সভাপতিত্ব করেন আনন্দ উত্তরার জমি দাতা হীরালাল রায়ের পুত্র শ্রী খগেন্দ্র নাথ রায়। প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাবরহাট ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব গৌতম কুমার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক (অব) শ্রী পরেশচন্দ্র মোদক।

আনন্দমার্গের সন্ন্যাসীদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ উত্তরা মাষ্টার ইউনিটের সেক্টর মাষ্টার আচার্য নিত্যতত্ত্বানন্দ অবধূত এবং আর এস এল  অবধুতিকা আনন্দ নিত্যনবীনা আচার্য্যা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজাউল করিম  বলেন, আমরা এখানে কোন বিভাজন দেখতে চাই না। আগামীতে স্বচ্ছতার সাথে সকলকে সাথে নিয়ে, সকলের অংশগ্রহণের মাধ্যমে এই আনন্দ উত্তরার হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম বলেন- আনন্দ উত্তরার আয় দিয়ে এখানকার নানান উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে। কোন ভেদ বিভেদ করে আশ্রমকে কলুষিত করা যাবে না।

জাবরহাট ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউ পি চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির বলেন ঢাকা থেকে কেউ এসে এখানকার ফল ফসল বিক্রির টাকা পয়সা নিয়ে যাবে আর আনন্দ উত্তরার সব উন্নয়ন কাজ বন্ধ থাকবে এটা মেনে নেয়া যায় না। আনন্দ উত্তরার টাকায় বন্ধ স্কুল চালু করতে হবে, স্বাস্থ্যসেবা আবার চালু করতে হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব গৌতম কুমার বলেন- আশ্রমের জমি দাতা হীরালাল রায়ের প্রতি সম্মান জানানো উচিত এবং এখানে তাঁর প্রতিকৃতি স্থাপন করা উচিত। গত বিশ বছর পর এবারই প্রথম  ঐক্যবদ্ধ ভাবে আনন্দ উত্তরায় আনন্দ পূর্ণিমা উদযাপন করায় সকল পক্ষকে অভিনন্দন জানান।

পঞ্চগড় কলেজের শিক্ষক শ্রী প্রবীর সরকার – আনন্দমার্গের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক (অব) পরেশচন্দ্র মোদক আনন্দমূর্ত্তীজির কালজয়ী আবিস্কার  ” মাইক্রো বাইটাম” নিয়ে জ্ঞান গর্ভ বক্তব্য রাখেন এবং আনন্দমার্গের ঐক্য  এবং সমন্বয় সাধনের উপর গুরুত্ব আরোপ করেন।

আনন্দ উত্তরার সেক্টর মাষ্টার আচার্য নিত্যত্তত্বানন্দ অবধূত আশ্রমের উন্নয়নের জন্য সকলের আন্তরিক সহায়তা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার অনুরোধ করেন। আচার্য্যা নিত্যুনবীনা  দিদি নারী শিক্ষার্থীদের আনন্দমার্গের আশ্র‍য়ে এসে আদর্শ জীবন গঠনের আহব্বান জানান। তিনি আনন্দ উত্তরায় সকলের প্রবেশ সাবলিল করার অনুরোধ জানান।

সভাপতি শ্রী খগেন্দ্র নাথ রায় ২০ বছর পর ঐক্যবদ্ধ ভাবে এই প্রথম আনন্দ উত্তরায় আনন্দ পূর্ণিমার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আনন্দমার্গের সকল পক্ষকে অভিনন্দন জানান।

এই প্রথম উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আগমন করায় তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  তিনি আশ্রমের একটি ভবন ” হীরালাল ভবন ” হিসাবে নামাকরন করায় এবং তার স্বর্গীয় পিতা দানবীর হীরালাল রায়ের প্রতিকৃতি স্থাপন করায় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং ঐক্যের এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষ প্রভাত সঙ্গীত, নৃত্য, নাটক পরিবেশন করেন আনন্দমার্গের চাঁদপুর আশ্রমের শিক্ষার্থীরা।

বিশেষ আমন্ত্রনে প্রভাত সঙ্গীত ও ভক্তি সঙ্গিত পরিবেশন করে বিশিষ্ট শিল্পী “ইত্যাদি ” খ্যাত অর্জুন বিশ্বাস। তাঁর গানে মুগ্ধ ভক্ত শ্রোতাগন – আনন্দ উত্তরায় তাকে বারংবার দেখতে চান।

আনন্দ উত্তরার এই মিলন মেলায় আনন্দমার্গের মধ্যে ব্যপক সাড়া পরেছে এবং ঐক্য ও সমন্বয়ের জয় হয়েছে বলে সকলে অভিমত প্রকাশ করেন। শত সহস্র আনন্দমার্গী এবং স্থানীয় জনসাধারণ বলেন – উদ্দেশ্য মহৎ হলে এবং সকলে ঐক্যবদ্ধ থাকলে কির্ত্তন বন্ধের জন্য আদলতে “নিষেধাজ্ঞার মামলা”  বা আয়োজকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক “মিথ্যা মামলা”  কোন বাধা হয়ে টিকতে পারেনা- এবারের আনন্দ উত্তরার আনন্দ পূর্ণিমার সফল অনুষ্ঠানই তার বড় প্রমাণ।


এ ক্যটাগরির আরো খবর..