এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বোদা পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৬৫ জন ও নারী কাউন্সিলর পদে ২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
২৭নভেম্বর (সোমবার) উৎসব মুখর পরিবেশে বোদা পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মিছিল সহ মনোনয়নপত্র দাখিল করেছে। মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা নৌকা প্রতীক, বিএনপি’র দলীয় প্রার্থী মোঃ হকিকুল ইসলাম ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আজহার আলী ও মোঃ আখতার হোসেন হাসান এবং ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী হাতপাখা প্রতীকে মোঃ রফিকুর ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর মনোনয়নপত্র দাখিরের শেষ দিন ছিল। ২৮ ও ২৯ নভেম্বর মনোয়নপত্র যাচাই ও বাছাই এবং আগামী ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
উলেখ্য দীর্ঘ ১৭ বছর পর বোদা পৌরসভার মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর এর ভোট জমে উঠেছে। আসন্ন বোদা পৌরসভার ৯ টি ওয়ার্ডের ভোট কেন্দ্র চুড়ান্ত করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৯০জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৫৮৯জন। আর পুরুষ ভোটার ৬ হাজার ২০১জন।





