× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাসারে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ডাসারে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

মাদারীপুরের ডাসারে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি  আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ডাসার উপজোলা পরিষদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ডাসার উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার রমেন মধু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান,দেশের কৃষি উৎপাদন বাড়াতে বর্তমান সরকার  কাজ করছে।সেই লক্ষ্যে ডাসার উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ৫০০ জন ক্ষুদ্র ও প্রন্তিক  কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে কৃষি কাজে এগিয়ে আসতে হবে।
যার যতটুকু পতিত জমি রয়েছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করে চাষ করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..