× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

পিআইডি

আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠায় সার্ভেয়ারদের অবদান অপরিসীম -ভূমি সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দেশের ভূমি ব্যবস্থাপনা কতটা উন্নত এবং নাগরিক কত দ্রুত ও নির্ভুল ভূমি সেবা পান তা অনেকাংশেই নির্ভর করে সার্ভেয়ারদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্ববোধের ওপর। সার্ভেয়াররা ভূমির সীমা নির্ধারণ, মানচিত্র প্রণয়ন, রেকর্ড সংশোধন, মালিকানা নিশ্চিতকরণ এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠায় তাদের অবদান অপরিসীম। বলেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

আজ রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে(এলএটিসি) নবযোগদানকৃত সার্ভেয়ারদের প্রশিক্ষণে সিনিয়র সচিব এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ডিজিটাল যুগে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সার্ভেয়ারদের প্রযুক্তি-দক্ষতা অত্যন্ত প্রয়োজন। ড্রোন সার্ভে, জিআইএস, জিপিএস, ডিজিটাল মানচিত্র এসব প্রযুক্তি ব্যবহার করে ভূমি জরিপকে দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছ করা সম্ভব হচ্ছে। এতে একদিকে নাগরিকের হয়রানি কমছে, অন্যদিকে সরকারের ভূমি ব্যবস্থাপনা হয়ে উঠছে আরো আধুনিক ও নির্ভরযোগ্য।

সালেহ আহমেদ বলেন, বর্তমান সরকারের সময়ে যতগুলো নিয়োগ দেওয়া হয়েছে, সবগুলোই মেধার ভিত্তিতে দেওয়া হয়েছে। মেধাবী জনবল সাধারণত দায়িত্ববোধ, নৈতিকতা, পেশাদারিত্ব ও সুশাসনের মূল্যবোধে বিশ্বাসী। তারা সঠিকভাবে আইন বুঝে জনকল্যাণে কাজ করতে পারে এবং অনিয়মের প্রলোভনে সহজে আপস করে না। ফলে ঘুষ, জালিয়াতি ও অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ স্বাভাবিকভাবেই কমে যায়। একজন দক্ষ সার্ভেয়ার নাগরিকের আস্থা অর্জন করেন এবং ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য করতে মুখ্য ভূমিকা পালন করেন। সার্ভেয়ার পেশাকে শুধু প্রযুক্তিগত কাজ হিসেবে দেখা যাবে না; এটি একটি জনসেবামূলক দায়িত্ব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) এর উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলএটিসির পরিচালক মোহাম্মদ আবুল খায়ের।


এ ক্যটাগরির আরো খবর..