× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

আধিপত্য ও জমি বিরোধে কুপিয়ে জখম, পাল্টা অগ্নিসংযোগে ১৬ বসতঘর পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বসতঘর পুড়ে ছাই

মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন এবং অন্তত ১৫-১৬টি বসতঘর পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে আব্বাস চৌধুরীর সঙ্গে সিরাজ জমাদ্দারের বিরোধ চলছিল। বুধবার দুপুরের দিকে সিরাজ জমাদ্দারের নেতৃত্বে তার গ্রুপের লোকজন আব্বাস চৌধুরীর ওপর হামলা চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এই ঘটনার জেরে আব্বাস চৌধুরীর লোকজন সিরাজ  জমাদ্দারের গ্রুপের অন্তত ১৫-১৬টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..