রনি দে, কক্সবাজারঃ কক্সবাজার জেলার উত্তরে মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়ন ঠাকুর তলায় শ্রী শ্রী আদিনাথ মন্দির।
আদিনাথ মন্দিরের সুউঁচ্চু পাহাড়ে অবস্থান বৌদ্ধদের প্যাগোড়া।ঐ প্যাগোড়া নিয়ে ছিল অনেক ইতিহাস, ১৯৭১ সালে ২৫মার্চ মধ্য রাতে হায়নাদের অপারেশন চার্জ লাইটের উদ্দ্যেশ্য ছিল ঐ প্যাগোড়ায় হামলা।
তারা ৬-৭টি শ্বেত পাথরের মূর্তি ভেংঙ্গে, পাহাড়ের পাদ দেশে ফেলে দেয়,আগুনে পুড়াল অর্ধ শতক ঘর বাড়ি, মন্দির, বৌদ্ধ বিহার ও প্যাগোড়া। সেই ১৯৭১ সালের পর থেকে বর্তমান কিছু সাম্প্রদায়িক লোক প্যাগোড়ার গম্ভুজের উপর দাড়িয়ে,বৌদ্ধদেবের মূর্তির শূন্য স্থানে বসে,নানা মনোরঞ্জিত কাজ করে যাচ্ছে। নেই কোন ধর্মের প্রতি সম্মান,অবহেলার স্থানে পরিনত হল প্যাগোড়া।
স্থানীয় বৌদ্ধরা অনেকবার দর্শনার্থীদের বারণ করার পরেও আইনের সহায়তা ছাড়া ও জনসংখ্যা কম হওয়ার কারনে মান্য করেনা । জোর পূর্বক বারবার প্যাগোড়ার মিনারে উপরে,সেলফি/অসন্মান জনক ছবি তুলে সামাজিক মাধ্যমে ছাড়ছে।
সামাজিক মাধ্যমে ছাড়ার ফলে বৌদ্ধদেরও নানা কথা শুনতে হচ্ছে। অবহেলা ও ধর্মীয় প্যাগোড়ার সম্মান রক্ষার জন্য মহেশখালী উপজেলার দায়িত্ব প্রাপ্ত UNO এবং মহেশখালী থানার ওসি মহোদয়ের দৃষ্টিভঙ্গি কামনা করছে স্থানীয় বৌদ্ধরা। সেই সাথে মহেশখালীর সর্বস্থরের কাছে উক্ত প্যাগোড়ার পবিত্রতা ক্ষুন্ন না কে রক্ষা করার বিশেষ অনুরোধ ও সকলের সহযোগীতা কামনা করছে মহেশখালীর বৌদ্ধ সমাজ।