মোক্ষপ্রাপ্তি ও জগতের কল্যাণ সাধন করার একমাত্র পথ ইয়োগা মেডিটেশন -ড. পশুপতি

মোক্ষপ্রাপ্তি ও জগতের কল্যাণ সাধন করার একমাত্র পথ ইয়োগা মেডিটেশন -ড. পশুপতি

আত্মার মোক্ষপ্রাপ্তি ও জগতের কল্যাণ সাধন করার একমাত্র পথ আনন্দমূর্ত্তীজির ইয়োগা মেডিটেশন। বললেন আনন্দমার্গ গ্লোবাল সম্মেলনের আমেরিকা শাখার প্রেসিডেন্ট ৫৩ বছরের পুরনো মার্গী- আনন্দমূর্ত্তীজ্বির বিশিষ্ট সহচরী, গৃহী আচার্য্য ড.  পশুপতি ( ষ্টিভেন লান্দাও)। ইয়োগা মেডিটেশন

সোমবার(৮ মে) সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে অবস্থিত ” ভারত- বাংলাদেশ মৈত্রী সমিতির অফিসে ইয়োগা- মেডিটেশন ও তান্ডব -কৌশিক নৃত্যের উপর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি প্র‍্যাক্টিক্যাল ডেমোনেষ্ট্রেশন দেন।

অনুষ্ঠানে কয়েকজন ভাইস চ্যান্সেলর, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত  সুধীজন, অধ্যাপক, গবেষক, সংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।  উপস্থিত সুধীজনেরা আনন্দমার্গের বিষয়ে গভীর আগ্রহ দেখান এবং মেডিটেশন (সাধনা) শিখবেন বলে অনুরোধ জানান।

আজ মঙ্গলবার জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির ড্রামা বিভাগে পশুপতি দাদা ছাত্রীছাত্রী ও ইউনিভার্সিটির অধ্যাপকদের এক সেমিনারে ক্লাশ নেবেন এবং তান্ডব, কৌশিক নৃত্য, যোগ আসন,প্রানায়াম,সাধনা বিষয়ে প্র‍্যাকটিক্যাল ডেমোনেষ্ট্রেশন দেবেন।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে দারুণ সারা পরে গেছে। ভার্সিটির ভিতরে আচার্য্য পশুপতি দাদার দারুন পোষ্টার এবং ব্যানার শোভা পাচ্ছে।ইয়োগা মেডিটেশন

উল্লেখ্য,  জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির  নাট্য তত্ত্ব ও নাটক বিভাগের অধ্যাপক ড: রিবন খন্দকার গত এপ্রিল মাসে আচার্য্যা অবধুতিকা আনন্দ অভিশা দিদির কাছে সাধনা শিখে আনন্দমার্গের জন্য ব্যপক প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন এবং দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকারের সাহিত্য তথা আনন্দমূর্ত্তীজ্বির সকল লেখা নিয়ে গবেষণা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের অনুপ্রাণিত করে চলেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।