আত্মহত্যা নয় খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে

আত্মহত্যা নয় খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে

রবিবার সকাল থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে স্তম্ভিত গোটা ভারত। অনেকে বলছেন তিনি নাকি অবসাদে ভুগছিলেন। আবার অনেকে বলছে সুশান্ত আত্মহত্যা করার ছেলে নয়, তাঁকে খুন করা হয়েছে।

আজ রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই ভিড় জমে যায় বিহারের পূর্ণিয়ায় তাঁর বাড়ির সামনে। তাঁর বাবা বারবার সংজ্ঞা হারাচ্ছেন। নভেম্বরে বিয়ের তোড়জোড় চলছিল সুশান্তের।

পরিবার সূত্রে খবর, আগামী নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল সুশান্তের। আর সেই কারণে মুম্বই যাওয়ার তোড়জোড়ও শুরু করেছিলেন আত্মীয়রা।

এদিকে তার মামা  আরসি সিং এর দাবি, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও সুশান্ত আত্মহত্যা করার ছেলে নয়, তাঁকে খুন করা হয়েছে। কয়েকদিন আগেই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা আত্মহত্যা করেন। সেটাও খুনের ঘটনা বলে উল্লেখ করেছেন তাঁর মামা। তিনি সিবিআই তদন্তের জোর দাবি জানান।

স্থানীয সূত্রে জানা যায়, ঘটনার আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। অর্থাত্‍ তার বন্ধুরা ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন। সকালে তার পরিচারিকা দরজা না খুলতে পারায় ভাঙার চেষ্টা করেন। ভাঙতে না পারলে একজন মেকানিক ডেকে আনা হয়। এরপরই দরজা খুলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।