× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় সরকারি বৃত্তি পেল ৩ শিক্ষার্থী

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় সরকারি বৃত্তি পেল ৩ শিক্ষার্থী

মাদরাসার ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। তারই আলোকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া -কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার দুই শ্রেণিতে মোট বৃত্তি পেয়েছে ৩ জন শিক্ষার্থী ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভা কক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

ফল বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া -কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ইবতেদায়ি পঞ্চম শ্রেনীতে ১২জন ও দাখিল অষ্টম শ্রেণিতে ৮জন জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয় জন ।

তাদের মধ্যে বৃত্তি পেয়েছে ৩ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পঞ্চম শ্রেণিতে সাধারন গ্রেডে ১ জন এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ২ জন। এরা হলেন ৫ম শ্রেনীতে জান্নাতুল ফেরদাউস সোহানী পিতাঃ শওকত আলী শেখ এবং অষ্টম শ্রেনীতে রেহনুমা তাবাসসুম সাওদা পিতাঃ মোহাম্মাদ রেজাউল করিম, তিশা আক্তার পিতাঃ মোঃ তুহিন শেখ ।

পরিশেষে লক্ষ করা যায় উক্ত প্রতিষ্ঠানে বর্তমান গর্ভনিং বডির সভাপতি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম স্বপন তার মেধার বিকাশ ঘটিয়ে এবং সকল শিক্ষকমন্ডলীর বুদ্ধি ও পরামর্শ দিয়ে দিন দিন উক্ত প্রতিষ্ঠানটির শিক্ষার মান বিগত দিনের চেয়ে বর্তমানে উত্তরাত্তর সাফল্যে মন্ডিত করে তুলছেন ফলে দিন দিন মাদ্রাসার শিক্ষার মান সকল স্থানে মেধাবীমুখ দেখা যাচ্ছে ও অগ্রনী ভূমিকা রাখছে ।


এ ক্যটাগরির আরো খবর..