× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

আট রাষ্ট্রদূত ও হাইক‌মিশনার‌কে সচিব পদমর্যাদায় পদোন্নতি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
উপসচিব থেকে যুগ্ম সচিব

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অতিরিক্ত সচিব মর্যাদায় বি‌দে‌শে বাংলা‌দে‌শের হ‌য়ে দা‌য়িত্ব পালন করা আট রাষ্ট্রদূত ও হাইক‌মিশনার‌কে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হ‌য়ে‌ছে।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক‌টি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপ‌নে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত পদে আট জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি পাওয়া রাষ্ট্রদূতেরা হ‌লেন—মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম, যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনীম,সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (তিনি ভারতের হাইকমিশনার হিসেবে এরই মধ্যে নিয়োগ পেয়েছেন, তবে এখনও যোগদান করেননি), অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান, পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনমালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার গোলাম সারোয়ার এবং পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী।


এ ক্যটাগরির আরো খবর..