× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। শনিবার সন্ধ্যায় যাচাই বাচাইয়ের পর তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রবিবার জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনান, বাতিলকৃতরা কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডের একরামুল হক, ২নং ওয়ার্ডের বাবলু মোহন্ত, ৩নং ওয়ার্ডের আখতারুজ্জামান বাবু, ৪নং ওয়ার্ডের নীল কান্ত, ৫নং ওয়ার্ডের মিজানুর রহমান, রফিকুল ইসলাম, খোকন মিয়া এবং ৭নং ওয়ার্ডের রুহুল আমিন। এদিকে বদরগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে পাচঁ জনের মনোনয়ন দাখিল করেন। বদরগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৭০৪ জন ও নারী ভোটার ৮ হাজার ৭৭৭ জন।

রংপুর জেলায় বর্তমানে তিনটি পৌরসভা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি পীরগঞ্জ এবং মেয়াদ পূর্তি না হওয়ায় কাউনিয়ার হারাগাছ পৌরসভার নির্বাচন স্থগিত রয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত ৩০ ডিসেম্বর রংপুরে শুধুমাত্র বদরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..