আটোয়ারীতে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় “আমার স্বাস্থ্য, আমার উন্নতির সোপান” এই স্লোগান কে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য মেলা।

 

উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতা এবং সূর্যের হাসি ক্লিনিক ও স্বর্নিভর বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন সাবেক শিক্ষা সচিব ও বর্তমান স্বনির্ভর বাংলাদেশের চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

 

মেলা উপলক্ষে সূর্যের হাসি ক্লিনিক ও স্বর্নিভর বাংলাদেশ আটোয়ারী অফিসের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা সিভিল সার্জন ডা. পীতাম্বর রায়, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ কে এম শাহাদৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান, সূর্যের হাসি ক্লিনিক ও স্বর্নিভর বাংলাদেশ এর ম্যানেজার ফখরুল আলম ও স্বর্নিভর বাংলাদেশ এর এনএইচএসডিপি এর প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

দিনব্যাপী স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ১০টি প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা দেয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুুুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।