× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

আজ ৯ কোম্পানির লভ্যাংশ অনুমোদন

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের নয়টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ শনিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ডেল্টা স্পিনার্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, গোল্ডেন সন, বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং।

কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ২০ শতাংশ নগদ, ডেল্টা স্পিনার্স ১০ শতাংশ বোনাস, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ১০ শতাংশ নগদ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ আজকের সভায় অনুমোদন হওয়ার কথা রয়েছে।

এ সময়ে অবশ্য গোল্ডেন সন, বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি।

এ বিষয়টিও এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন।

কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের গুলশান ক্লাবে, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের নারায়ণগঞ্জে, গোল্ডেন সনের চট্টগ্রামে ফ্যাক্টরি প্রাঙ্গণে; বঙ্গজ, তাল্লু স্পিনিং মিলস, মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের এজিএম হবে চুয়াডাঙ্গায় ফ্যাক্টরি প্রাঙ্গণে।

এছাড়া ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চট্টগ্রামের চিটাগাং বোর্ড ক্লাবে, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের ঢাকার হোয়াইট হাউজ হোটেলে এবং ডেল্টা স্পিনার্সের ময়মনসিংহের কলতাপাড়ার রেজিস্টার্ড অফিসে এজিএম হবে।


এ ক্যটাগরির আরো খবর..