× Banner
সর্বশেষ
আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

ডেস্ক

আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Thursday-Horoscope.jpg

আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেষ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শিশুদের সঙ্গে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তরল জাতীয় খাবার খান।

বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার একটি সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে এই দিনটি অনুকূল। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যের ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এবং মানসিক সংঘাত থেকে বিরত থাকুন।

মিথুন রাশি: আপনি আজ একটি কাজ করতে গিয়ে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। যদিও, আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কাককে রুটি খেতে দিন।

কর্কট রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শরীরে অনেক রঙের দাগ রয়েছে এমন একটি কুকুরকে পোষ্য হিসেবে রাখুন।

সিংহ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তি কাছ থেকে আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। আপনি আজ একটি পার্টির পরিকল্পনা করে থাকলে সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। কর্মক্ষেত্রে আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে আপনাকে নজর রাখতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  কেরিয়ারে এবং পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে গিয়ে তাঁর আশীর্বাদ গ্রহণ করুন।

কন্যা রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া একটি সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিলের বীজ বেঁধে রেখে তা সবসময় নিজের কাছে রাখুন।

তুলা রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া একটি সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ অবসর সময় মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বিদ্বান এবং বুদ্ধিমান ব্যক্তিদের সম্মান ও শ্রদ্ধা করুন।

বৃশ্চিক রাশি: আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। একটি নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তরল জাতীয় খাবার খান।

ধনু রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে “ওম ঘৃণী সূর্যায় নমঃ”-এই মন্ত্রটি জপ করুন।

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। কাউকে অর্থ ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। আত্মীয়দের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ কর্মক্ষেত্রে অনেকেই আপনার প্রশংসা করবেন। যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।

কুম্ভ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কট আপনার চিন্তা বৃদ্ধি করতে পারে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অবসর সময়ে আজ আপনি একটি সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  কেরিয়ারে উন্নতির লক্ষ্যে সাদা রঙের শিল্কের কাপড়ের টুকরো নিজের ওয়ালেটে অথবা পকেটে রেখে দিন।

মীন রাশি: আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর কারণে আজ আপনার কোনও কাজে ব্যাঘাত ঘটতে পরে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাড়িতে বটগাছ লাগিয়ে ওই গাছটিকে যত্নে রাখুন এবং গাছটির পুজো করুন।


এ ক্যটাগরির আরো খবর..