আজ ৮ জুলাই শনিবারের রাশিফল ও ভাগ্য সংগে রাখতে করনীয়

আজ ৮ জুলাই শনিবারের রাশিফল ও ভাগ্য সংগে রাখতে করনীয়
শনিবারের রাশিফল Saturday's horoscope ভবিষ্যদ্বাণী জেনে নিন

আজ ৮ জুলাই শনিবারের রাশিফল ও ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ  চন্দ্র আজ কুম্ভ রাশিতে নিজের যাত্রা সম্পন্ন করে মীন রাশিতে প্রবেশ করবে। আবার পূর্বাভাদ্রপদ নক্ষত্র শেষে উত্তরভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। এর ফলে সমস্ত রাশির জীবন প্রভাবিত হবে। আজ কোন রাশির জন্য সময় ভালো, কাদের মনে চিন্তা জাগবে জেনে নিন।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​মেষ রাশির জাতকরা কোনও গুরুত্বপূর্ণ কাজে যাত্রায় গেলে, তাতে অবশ্যই সাফল্য লাভ করবেন। আপনার উদ্দেশ্য পূর্ণ হবে। খুব সাবধানে বাড়ি বা অফিসের কাজ করুন। শত্রু আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবেন। কোনও আধিকারিকের সঙ্গে বিবাদ হলে তাঁর সঙ্গে তর্কে জড়াবেন না। তা না-হলে আদালত পর্যন্ত এই মামলা গড়াতে পারে। সন্ধ্যাবেলা আপনার বাড়িতে কোনও কাজ আসতে পারে। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করতে পারেন মেষ রাশির জাতক। রোজগারের উদ্দেশে যে কাজ করছেন, তাতে ভালো সুযোগ পাবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ   আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিব চালিসা পাঠ করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকদের সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। সম্পত্ততে লগ্নির পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি ভালো। বাড়ি ও চাকরিতে ইচ্ছানুযায়ী কাজ করতে পারবেন এই রাশির জাতক। সুখ-সুবিধা বৃদ্ধির জন্য অর্থ ব্যয় করতে পারেন। সম্পত্তিতে লগ্নির পরিকল্পনা করবেন, তার জন্য দিন ভালো। বাড়ি ও অফিসে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে পারবেন। সুখ-সুবিধা বৃদ্ধির জন্য অর্থ ব্যয় হবে। এর ফলে আপনার লাভ হবে। অংশীদারীত্বে কোনও ব্যবসা করে থাকলে ভালো মুনাফা অর্জন করবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ   ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​:  মিথুন রাশি জাতকরা ব্যবসায় নতুন প্রকল্প তৈরি করতে সফল হবেন। এমন কিছু শিখতে পারেন, যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন। এর ফলে মনে আনন্দ জাগবে। তবে অপ্রিয় ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। সন্তানের সুখ ও সহযোগিতা লাভ করবেন। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতিতে অধিক পরিশ্রম করতে হবে, তখনই সাফল্য লাভ করবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ  ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। রোজ রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকরা ভালো কাজে অর্থ ব্যয় করবেন। এর ফলে আপনার প্রসিদ্ধি বাড়বে। বিশেষ সন্তুষ্টি অনুভূত হবে। চাকরিতে সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়ে থাকলে তার সমাধান হবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময় ধর্মীয় অনুষ্ঠানে ব্যয় করবেন। এর ফলে লাভান্বিত হবেন। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ হলে জীবনসঙ্গীর সঙ্গ লাভ করবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ  আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সকালবেলা সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির জাতকরা নিজের সহকর্মীদের কাছ থেকে লাভ অর্জন করবেন। ব্যবসায় বুদ্ধি ও বিবেকের সাহায্যে কোনও সিদ্ধান্ত নিলে তাতে সাফল্য লাভ করবেন। সন্ধ্যাবেলা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। অর্থ ব্যয় সম্ভব। প্রেম জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমীর সাক্ষাৎ করাবেন। বন্ধুর সাহায্যের জন্য অগ্রসর হবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ   ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা আজ কোনও নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে তা বাতিল করুন। তা না-হলে সমস্যা হতে পারে। অংশীদারীত্বে ব্যবসা করার পরিকল্পনা করে থাকলে সময় ভালো। যে কাজ করার চিন্তাভাবনা করবেন, তার জন্য অধিক পরিশ্রম করতে হবে। এই কাজে সাফল্য লাভের ফলে আনন্দিত হবেন। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ  ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকরা কোনও নষ্ট হয়ে যাওযা কাজ পুরো করতে পারবেন। কাজে সহকর্মীদের সাহায্য পাবেন। অর্থ লাভের ফলে সঞ্চয় বৃদ্ধি হবে। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয় লাভ করবেন। বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে আলোচনা হতে পারে। বিদেশি আত্মীয়দের কাছ থেকে ভালো সংবাদ পাবেন। দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকলে তা ফিরে পেতে পারেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ  ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকরা নিজের ইচ্ছানুযায়ী কাজ করবেন। এর ফলে আপনারা সাফল্য লাভ করতে পারবেন। তিক্ততা কী ভাবে মাধুর্যে পরিণত করা যায়, সেই শিল্প আপনাকে শিখতে হবে, তখনই সর্বশ্রেষ্ঠ ফলাফল পাবেন। যাত্রার সময়ে সতর্কতা অবলম্বন করুন। শ্বশুরবাড়ির তরফে ধন লাভ সম্ভব। সন্ধ্যাবেলা ভাইয়ের বিয়েতে আগত বাধা দূর হবে। পরিবারের বরিষ্ঠদের সঙ্গে আলাপ আলোচনা করবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ   আজ ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে গুড় খাওয়ান।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকরা বিচলিত মনে মনোযোগ কেন্দ্রিত করুন, তখনই অসম্পূর্ণ কাজ পুরো করতে পারবেন। পূজার্চনায় রুচি বাড়বে। ব্যবসায় নতুন পরিকল্পনা তৈরি করবেন এবং তা কার্যকরী করবেন, এর ফলে আপনার লাভ হবে। ভাই-বোনের সুখ ও সহযোগিতা বৃদ্ধি পাবে। এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ সমাপ্ত হবে। সন্ধ্যাবেলা কোনও বন্ধুর বাড়িতে পার্টি করতে যাবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ  ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। বিষ্ণুর পুজো করুন।

​​ মকর রাশিফল (Capricorn Horoscope)​:  মকর রাশির ব্যবসায়ীরা কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের সময় অন্যের কথায় কান দেবেন না। নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন। তা না হলে ভবিষ্যতে হতাশ হতে পারেন। কাউকে টাকা ধার দেওয়ার পরিকল্পনা করে থাকলে ভেবেচিন্তে পদক্ষেপ করুন। কারণ তা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। পরিবারে ভাই-বোনের মাঝে বিবাদ থাকলে তা দূর হবে।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ  ভাগ্য আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বজরংবাণ পাঠ করুন।

​​ কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকরা জমিতে নির্মাণ কাজে ব্যস্ত থাকবেন, এ ক্ষেত্রে অর্থ ব্যয় হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। দৈনন্দিন চাহিদা পূরণে ব্যয় করবেন। বাড়ির সাজসজ্জার জন্য কেনাকাটা হতে পারে। তবে আয়ের কথা মাথায় রেখে ব্যয় করুন। সন্ধ্যাবেলা কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ   ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুকে বেসনের লাড্ডুর প্রসাদ নিবেদন করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকরা সুসংবাদ পাবেন। এর ফলে আপনার মনে আনন্দ জাগবে। সারাদিন আনন্দে কাটবে। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। ধর্মীয় কাজে রুচি থাকবে। এ ক্ষেত্রে অর্থ ব্যয় করতে পারেন। ব্যবসায়িক দৃষ্টিতে আজকের দিনটি ভালো। ব্যবসায় লগ্নি করলে ভবিষ্যতে ভালো মুনাফা হবে। ছাত্রছাত্রীদের শিক্ষায় আগত বাধা দূর হবে। শিক্ষকের পরামর্শ নিন।

ভাগ্য সংগে রাখতে করনীয়ঃ  আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। পিঁপড়েকে আটা খাওয়ান।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সংগে রাখতে করনীয়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।